Posts

Showing posts with the label জঙ্গিবাদ

সন্ত্রাসের পথ ইসলামের পথ নয় [২]

Image
মুহাম্মদ আবুল হুসাইন ইসলাম শান্তির ধর্ম আসলে ইসলাম তো শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আ’লামীন পৃথিবীতে ইসলাম ধর্মকে পাঠিয়েছেন শান্তি প্রতিষ্ঠার জন্য, মানবতার কল্যাণের জন্য। মহাগ্রন্থ আল কোরআনকে তিনি উল্লেখ করেছেন মানুষের জন্য শান্তি ও রহমাতের উৎস হিসেবে। মহানবী সম্পর্কেও তিনি বলেছেন যে, মহানবীকে তিনি পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাই ছিল মহানবীর মিশন। যেমন আল কোরআনে বলা হয়েছে :  ‘আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল আমার রহমতরূপেই প্রেরন করিয়াছি।’-[আল আম্বিয়া : ১০৭] । ইসলাম তো এসেছে পৃথিবীতে একটি শান্তির পরিবেশ তৈরি করার জন্য। অল্লাহ’র নবী যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সে সমাজ তো ছিল সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সমাজ, সে সমাজ ছিল হক ও ইনসাফ-ভিত্তিক সমাজ। মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, সৌজন্যবোধ ও স্বর্গীয় বোধগুলোকে জীবন্ত করে তোলাই ছিল তাঁর জীবনাদর্শ। মানবীয় মাহাত্ম ও নৈতিক চরিত্রের পূর্ণ বিকাশ সাধনের জন্যই তো তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি তো এসেছিলেন মানুষকে ইনসানে কামেলে পরিণত করার জন্য। আর মানুষের প্রতি দয়া-মায়া ও মানুষের কল্যাণ কামনা ...