Posts

Showing posts with the label Education

শিশুর একাধিক ভাষা শেখা: ভাল না খারাপ?

Image
মুহাম্মদ আবুল হুসাইন: রাইয়ানের বয়স সাড়ে পাঁচ বছর। নার্সারিতে ভর্তি হয়েছে। একদিন সে তার মাকে হিন্দি-বাংলা-ইংরেজি মিশিয়ে বলল, 'আম্মু, মুঝে দুধ চাহিয়ে পি¬জ...'। রাইয়ানের আম্মু বাচ্চার মুখে এই নতুন ভাষা শুনে প্রথমে হেসে উঠলেও পরে তিনি তার স্বামীর কাছে সন্তানের এই 'ভাষাবিকৃতি' নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, টেলিভিশনে হিন্দি ও ইংরেজি কার্টুন দেখে দেখে তার ছেলের ভাষা এলোমেলো হয়ে যাচ্ছে। তার আরো ধারণা এত অল্প বয়সে একসাথে দু'/তিনটি ভাষা শেখা শিশুর মনোবিভ্রান্তিও সৃষ্টি করতে পারে। কিংবা সে মাতৃভাষায় দুর্বল হয়ে পড়তে পারে। এ অবস্থা তো এখন ঘরে ঘরে। তাহলে রাইয়ানের আম্মুর মত সব মায়েরাই কি এমনটি মনে করেন? যদি সত্যি সত্যিই তারা এতটা উদ্বিগ্ন হন, তাহলে আমরা বলব, শান্ত হোন এবং ব্যাপারটিকে খুব সিরিয়াসলি নেবেন না। গবেষণায় প্রমাণিত হয়েছে, শৈশব বয়সেই একটি শিশু একাধিক ভাষা শেখার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে। সুতরাং দু'/তিনটি ভাষার মিশেলে শিশু যখন কথা বলে তখন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং হতে পারে, দু'/তিন ভাষায় কথা বলার এই সক্ষমতা তার পুরো জীবনে একটি ইতিবাচক প্রভ...