পুরুষের দেহে টেস্টোস্টেরনের প্রভাব
মুহাম্মদ আবুল হুসাইন অন্তঃস্রাবী ব্যবস্থায়: দেহের অন্তঃস্রাবী ব্যবস্থা কতগুলো গ্রন্থির সমন্বয়ে গঠিত, যা হরমোন উৎপাদন কাজে নিয়োজিত। হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের একটি অংশ যা থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত। সেটি পিটুইটারি গ্রন্থিকে জানিয়ে দেয় আপনার শরীরে কতটুকু টেসটোসটেরন দরকার, তারপর পিটুইটারি গ্রন্থি অন্ডকোষকে সেই বার্তা পাঠিয়ে দেয়। বেশিরভাগ টেসটোসটেরনই তৈরি হয় অন্ডকোষে, তবে অল্প পরিমাণ টেসটোসটেরন আসে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, যা কিডনির ঠিক উপরে অবস্থিত। নারীদের ক্ষেত্রে, অ্যাড্রিনাল গ্রন্থি এবং ডিম্বাশয় অল্প পরিমাণে টেসটোসটেরন উৎপাদন করে থাকে। প্রকৃতপক্ষে, একটি ছেলে শিশুর জন্মের আগ থেকেই তার পুরুষ যৌনাঙ্গ গঠনের কাজ শুরু করে দেয় এই টেস্টোস্টেরণ হরমোন। বয়ঃসন্ধির সময় ছেলেদের মধ্যে যে পুরুষোচিত বৈশিষ্ট্যগুলো সুস্পষ্ট হয়ে ওঠে, যেমন ভরাট গলা বা কণ্ঠস্বর, পুরুষোচিত বাড়ন্ত শরীর, দাড়ি-গোফ গজানো ইত্যাদির মূলে নিয়ামক হিসেবে কাজ করে টেসটোসটেরন। এটি অবশ্য পেশী ভর এবং যৌন উদ্দীপনা তৈরির পেছনেও ভূমিকা পালন করে। টেসটোসটেরন উৎপাদনের উত্তাল ঢেউ শুরু হয় বয়ঃসন্ধির সময় থেকে এবং এ...