Posts

Showing posts with the label Relegation

সন্ত্রাসের পথ ইসলামের পথ নয়

Image
মুহাম্মদ আবুল হুসাইন: ‘কেউ যদি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করিল। আর যে ব্যক্তি কাহারো রক্ষা করিল, সে যেন সমগ্র মানব জাতিরই প্রাণ রক্ষা করিল। ’-সূরা আল মায়েদা, আয়াত৩২। ইসলামের যাবতীয় ব্যাপারে চূড়ান্ত মাপকাঠি হচ্ছেন আল্লাহ্ অর্থাৎ তাঁর কালাম আল কোরআন। আল্লাহ্র কালাম আল কোরআনের কোথাও আল্লাহ’র প্রতি বিশ্বাস স্থাপনের জন্য মানুষকে বাধ্য করার কথা বলা হয়নি। বরং আল কোরআনের পরতে পরতে আল্লাহ’র অস্তিত্ব উপলব্ধির জন্য মানুষের বিবেকবোধকেই নারা দেয়ার চেষ্টা করা হয়েছে, সৃষ্টি সম্পর্কে চিন্তা-ভাবনার আহবান জানানো হয়েছে; বলা হয়েছে সৃষ্টির মধ্যেই নিহিত রয়েছে স্রষ্টার নিদর্শন। স্রষ্টার অস্তিত্ব উপলব্ধির জন্য বিভিন্ন যুক্তি-প্রমাণও উপস্থাপন করা হয়েছে। মানুষের বিবেক ও চিন্তাশক্তিকে কাজে লাগানোর আহবানের মাধ্যমে মূলত মুক্তচিন্তা ও যুক্তিবাদকেই উৎসাহিত করা হয়েছে। এভাবে আল কোরআনের পরতে পরতে স্রষ্টার নিদর্শন তুলে ধরার পাশাপাশি বলা হয়েছে - ‘দ্বীন গ্রহণে জোর-জবরদস্তি নাই; সত্য পথ ভ্রান্ত পথ হইতে সুস্পষ্ট হইয়াছে। যে তাগূতকে অস্বীকার করিবে ও আল্লাহ’র উপর ঈমান...