বাংলাদেশে ইসলামী ব্যাংকিং’র ক্রমবিকাশ
মোহাম্মদ আবদুল মান্নান: সুদমুক্ত ব্যাংক প্রতিষ্ঠা এদেশের মানুষের বহু পুরনো প্রত্যাশা। সে আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বিশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ শাসনাধীন বাংলাদেশের কক্সবাজার, যশোর সহ একাধিক এলাকায় সুদমুক্ত ব্যাংক প্রতিষ্ঠা ও পরিচালনার প্রচেষ্টার কথা জানা যায়। তৎকালীনআর্থ-সামাজিক ও রাজনৈতিক পটভূমিতে সেসব উদ্যোগ স্থায়ী ভিত্তি অর্জন করতে পারেনি। মুসলিম বিশ্বে ইসলামি ব্যাংকিং আন্দোলন শক্তিশালী হয় বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে। ১৯৭৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ ইসলামি উন্নয়ন ব্যাংক বা আইডিবির চার্টার স্বাক্ষর করে এবং নিজ দেশে ইসলামি শরিয়ার ভিত্তিতে ১৯৭৬ সালে প্রখ্যাত ইসলামি চিন্তানায়ক মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের নেতৃত্বে ঢাকায় ইসলামিক ইকনোমিক রিসার্চ ব্যুরো প্রতিষ্ঠিত হয়। এ সংগঠন বাংলাদেশে ইসলামি অর্থনৈতিক চিন্তার বিকাশ ও ইসলামি ব্যাংকিং প্রতিষ্ঠার আন্দোলনে পথিকৃতের ভূমিকা পালন করে। ১৯৭৮ সালের এপ্রিল মাসে সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ইসলামি ব্যাংকের সংজ্ঞা অনুমোদন করা হয়।বাংলাদেশ এ সম্মেলনে সক্রিয় ভাবে অংশ নিয়ে এ সুপারিশ অনুমোদ নকরে। ১৯৭৯...