পরিবার: ভালোবাসাই যার অস্তিত্বের মূল
মুহাম্মদ আবুল হুসাইন: বিবাহ কোন ক্ষণস্থায়ী এডভেঞ্চার নয়। এটি আজীবনের সম্পর্ক, একটি বলিষ্ঠ অঙ্গীকার যা আইনের মাধ্যমে সিদ্ধ এবং একটি গুরত্বপূর্ণ অংশীদারিত্ব। পরিবারের সফলতার জন্য তিনটি শর্ত পূরণ করা অপরিহার্য। এগুলো হল: প্রশান্তি, ভালোবাসা এবং ক্ষমা। প্রশান্তি বলতে আমি সুখ-শান্তি এবং আনন্দ আস্থাকে বুঝাতে চাই। একজন স্বামীর যেমন তার স্ত্রীর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট থাকা প্রয়োজন, তেমনি একজন স্ত্রীরও প্রয়োজন তার স্বামীর প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট থাকা। ভালোবাসা হল এমন এক পারস্পারিক অনুভবের নাম যা সম্পর্ককে সুখময় ও আনন্দঘন করে তোলে এবং ক্ষমা হল নারী ও পুরুষের চরিত্রের সকল সৎ গুণাবলীর ভিত্তি। এ প্রসঙ্গে আল কোরআনের একটি আয়াতের উল্লেখ করা যায় যাতে আল্লাহ রাব্বুল আ’লামীন মহানবীকে (সা.) বলেন, ‘এটা আল্লাহর মেহেরবানী যে তুমি লোকদের সাথে সদয় ব্যবহার করো, তানাহলে তুমি যদি রুক্ষ আচরণ করতে এবং কঠিন হৃদয়ের অধিকারী হতে তাহলে তারা হতাশ হয়ে তোমার চারপাশ থেকে সরে যেতো।’- [আল মায়িদা : ১৫৯] ক্ষমা কোন সাময়িক সহমর্মিতার অনুভূতি নয়; বরং এটি হচ্চে হৃদ্যতা, উচ্চ নৈতিক আদর্শ এবং স¤¤্রম প্রবণতার অব্যাহত ...