Posts

Showing posts with the label ধর্ম

ধর্ম ও বিবেক: ইসলামী দৃষ্টিকোণ

Image
মুহাম্মদ আবুল হুসাইন: বিবেকের দোহাই দিয়ে দ্বীন-ধর্মকে তুচ্ছ-তাচ্ছিল্য করার একটি প্রবণতা আধুনিক শিক্ষিত এক শ্রেণীর মানুষের মধ্যে লক্ষ করা যায়। তারা সেকুলার ও বস্তুবাদী জীবন-দর্শনের প্রচার এবং ধর্মমুক্ত জীবন-যাপনের নসীহত দিতে গিয়েই এমনটি করে থাকেন। তাদের মতে, মানুষের বিবেকই তার ধর্ম। বিবেকের কথা মত চলতে পারলে কোরআন কিতাবের প্রয়োজন পড়ে না। আপাত দৃষ্টিতে এ কথাগুলোর মধ্যে চটকদারিতা থাকলেও বস্তুনিষ্ঠতার দিক থেকে চিন্তা করলে তার অন্তঃসারশূন্যতা সহজেই ধরা পড়ে। বিবেকের বড়াই করে যারা দ্বীন-ধর্মকে বিসর্জন দিতে চান; তারা এর মাধ্যমে শেষ পর্যন্ত যে বলগাহীন প্রবৃত্তির অনুরণকেই কবুল করে নেন তা হয়তো তারা নিজেরাও বুঝে উঠতে পারেন না। আসলে ধর্মহীন সেকুলার জীবন-দর্শনের অন্ধ অনুসরণকে বৈধতা দিতেই তারা এসব কথা বলে থাকেন। সহজ-সরল ও কোমলমতি তরুণদেরকে নাস্তিক্যবাদের দিকে ঠেলে দেয়ার এটি তাদের একটি বিশেষ কৌশল। আমরা মনে করি এটি শয়তানের একটি মারাত্মক কুমন্ত্রণা। শয়তানের বিশেষত্ব হল, যে যেমন তার কাছে সে বেশ ধরেই হাজির হওয়া। যারা বিবেকবোধকে লালন করেন তারা মানব সমাজের মধ্যে অপেক্ষাকৃত ভাল মানুষ। শয়তা...