বসফরাস সেতু
বাতিঘর 24 ডেস্ক: বসফরাস সেতু বসফরাস জলপ্রণালীর একটি অংশ যা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তি অঞ্চলের একটি অংশে সীমানা নির্দেশ করে। এই সেতুর এক পার্শ্বে এশিয়া আর অন্য পার্শ্বে ইউরোপ। এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে এই বসফরাস সেতু। এটা তুরস্কে অবস্থিত। বসফরাসের দক্ষিণ প্রান্ত থেকে দৃশ্যমান ইস্তানবুলের ইউরোপীয় অংশ বসফরাস থেকে দৃশ্যমান ইস্তানবুলের ইউরোপীয় অংশ এটিকে অনেক সময় ইস্তানবুল প্রণালীও বলা হয়। বসফরাস, মারমারা উপসাগর এবং দক্ষিণ পশ্চিমের দার্দেনেলাস প্রণালী মিলে তুর্কি প্রণালী গঠিত। বসফরাস প্রণালী বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে। বসফরাস প্রণালীর দুপাশে দ’টি করে চারটি বাতঘর দ্বারা এর সীমানা চিহ্নিত করা হয়েছে। এই সীমানার মধ্যে বসফরাস প্রণালীর দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। উত্তরের অংশে এর প্রস্থ ৩৩২৯ মিটার এবং দক্ষিণের অংশে প্রস্থ ২৮২৬ মিটার। বসফরাসের সর্বোচ্চ প্রস্থ ৩৪২০ মিটার এবং সর্বনিম্ন প্রস্থ ৭০০ মিটার। সর্বনিম্ন প্রস্থের অংশে নৌ ও ফেরি চলাচল খুবই বিপজ্জনক। কারণ এখানে জলযানের দিক বাক নেয়ার সময় বিপরীত দি...