Posts

Showing posts with the label Higher Education

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষারসুযোগ

Image
এ.বি.এম. খায়রুল ইসলাম: মালয়েশিয়া উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে একটি আদর্শ-স্থানীয়, নির্ভরযোগ্য ও উন্নত শিক্ষা সহায়ক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। মালয়েশিয়া শুধুমাত্র এশিয়া মহাদেশের মধ্যেই নয়, বরং সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম উন্নত দেশ হিসেবে এখন বিবেচিত। আধুনিক মালয়েশিয়ার রূপকার এবং সমসাময়িক বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক মাহাথির বিন মুহাম্মদেও সুদীর্ঘ শাসনামলে দেশটির শিক্ষা-সংস্কৃতি, যোগাযোগ-ব্যবস্থা, শিল্পায়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা, অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক ক্ষেত্রে অভুতপূর্ব ও দীর্ঘ মেয়াদি উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে মালয়েশিয়ায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে যা মুসলিম বিশ্বেও জন্যে মডেল হিসেবে বিবেচিত হতে পারে।  উচ্চ শিক্ষার সুযোগ সমগ্র মালয়েশিয়া জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের অনেক  দেশের বিপুল সংখ্যক বিশেষ করে দক্ষিন ও দক্ষিনপূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা অর্জনের জন্য মালয়েশিয়ায় আসছেন। বাংলাদেশ থেকেও প্রতি বছর বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা অর্জনের জন্য যাচ্ছেন...