Posts

Showing posts with the label Social

একটি নতুন ওয়াক্ফ আন্দোলন প্রয়োজন

Image
শাহ্ আবদুল হান্নান : আমাদের নতুন এক ওয়াক্ফ আন্দোলন প্রয়োজন। ওয়াক্ফের যে গুরুত্ব, তা আজকের দিনে আমাদের সমাজে হারিয়ে গেছে। সেই গুরুত্বকে আমাদের পুনরায় ফিরিয়ে আনতে হবে। ওয়াক্ফের নীতি হলো, যেকোনো ব্যক্তি তার সম্পত্তির একটি অংশ আল্লাহ’র ওয়াস্তে দিয়ে দিতে পারেন এবং বলে দিতে পারেন সে সম্পদ কিভাবে ব্যবহৃত হবে, কী কাজে ব্যবহার করা হবে। ওয়াক্ফ সব সময় ভালো কাজেই ব্যবহার করা যায়, মন্দ কাজে ব্যবহার করা যায় না। ওয়াক্ফ যিনি করেন, তিনিই ওয়াক্ফ কিভাবে চলবে তার নির্দেশ দিয়ে থাকেন। তার ব্যবস্থাপনা কৌশল বলে দেন। কমিটির মাধ্যমে বা কিভাবে ওয়াকফ পরিচালিত হবে, এ নির্দেশ তিনি দিতে পারেন। ইসলামের শুরুতেই ওয়াকফ শুরু হয়। প্রথম থেকেই মুসলমানদের স্বভাব ছিল তাদের সম্পত্তির একটা অংশ তারা আল্লাহ’র পথে দিয়ে যেতেন। এই সম্পদ কিভাবে ব্যয় হবে তা-ও বলে দিতেন। যেমনÑ এর মাধ্যমে সেখানে সরাইখানা করা হতো যেখানে পর্যটকেরা থাকতে পারতেন। যারা মুসাফির হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন তারা থাকতে পারতেন। সে সময় বহু হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। সেসব ছোট-বড়-মাঝারি বিভিন্ন আকারে হয়েছিল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুই ওয়া...